News Flash

  • Home
  • বিদেশ
  • ফিলিপিন্সে বন্যায় মৃত ২৫, ক্ষতিগ্রস্ত চার লাখ মানুষ
Image

ফিলিপিন্সে বন্যায় মৃত ২৫, ক্ষতিগ্রস্ত চার লাখ মানুষ

ম্যানিলা, ২৮ ডিসেম্বর (হি. স.) :ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ২৫ জনের। নিখোঁজ রয়েছেন ২৬ জন। বন্যায় অন্তত চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, রবিবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে জিঙ্গুগ শহরে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধস নেমেছে। এতে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৬ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৪৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় বাড়িঘর এবং পশুপাখি ভেসে গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের মতে, দক্ষিণ ফিলিপিন্সি ১৮ জন, মূল লুজন দ্বীপের বিকোল অঞ্চলে পাঁচজন এবং মধ্য ফিলিপাইনে দুজন মারা গেছেন। বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি, জমি, রাস্তাঘাট, সেতুর ক্ষতি হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত চার লাখ মানুষ।

Releated Posts

ভারত ও সেশেলসের মধ্যে বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট ও কৃষি সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের সেশেলস সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, ডিজিটাল…

ByByNews Desk Jun 28, 2026

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র, প্রকাশ্যে গবেষণাধর্মী প্রতিবেদন

ঢাকা, ২৮ জুন (আইএএনএস): সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং সামাজিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সমতাভিত্তিক ও…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-সেশেলস সম্পর্কের কেন্দ্রে ভারত মহাসাগরের নিরাপত্তা, জলদস্যুতা ও মাদক পাচার রুখতে যৌথ অঙ্গীকার: প্রেসিডেন্ট হারমিনি

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরের নিরাপত্তাই ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি বলে জানালেন সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি।…

ByByNews Desk Jun 28, 2026

ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তুলতে চাই: সেশেলসে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top