News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনক ভাবে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য
Image

রহস্যজনক ভাবে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ ডিসেম্বর৷৷  রহস্যজনক ভাবে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পঁচা গলা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ঘটনা ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের  লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকায়৷ জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ খেরেংজুড়ি এলাকার সুভাষ ধর নামের এক ব্যক্তি গরু চরাতে এসে সানীয় প্রমেশ নাথের জালাইতে (ছোট জলাশয়ে) পঁচা গলা মৃতদেহ দেখে খবর দেন চুরাইবাড়ি থানায়৷খবর পেয়ে সানীয় থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও রাত সাতটা পর্যন্ত পুলিশ তদন্তের নামে নাটক মঞ্চস্থ করে৷ থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা ও সাব ইন্সপেক্টর পিযুষ সাহাকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তারা কোন প্রতিক্রিয়া না দিয়ে বলেন,রাতভর মৃতদেহ কর্টন করে রাখা হবে৷ বুধবার ফরেন্সিক টিম,ডগ স্কোয়াড এনে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হবে৷ মৃতদেহে পঁচা গলার অনুমান করে মৃতদেহটি দশ বারো দিন পূর্বের বলে পুলিশের ধারনা৷ তাছাড়া মৃতদেহের পরিচয় না পাওয়া গেলেও শরীরের কাপড় দেখে মৃতদেহটি কোন মহিলার মৃতদেহ বলে চিহ্ণিত হয়৷এদিকে সানীয় লক্ষী নাথ নামের এক মহিলা জানান, মৃতদেহ উদ্ধারের সানটিতে সচরাচর মানুষ জন আসা যাওয়া করে না৷ অপরদিকে সানীয় জনগণের প্রাথমিক ধারনা, কোন ব্যক্তি পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে ঐ সানে মৃতদেহ ফেলে রেখেছে৷তবে মৃতদেহটি কার,কোথা থেকে আসলো, মৃত্যুর আসল রহস্য কি তা উন্মোচন করতে পুলিশ কতটুকু সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top