News Flash

Image

করিমগঞ্জে ফেব্রুয়ারি মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ

করিমগঞ্জ (অসম) ২৭ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জে ফেব্রুয়ারি মাসের জাতীয় খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার রেশনকার্ড পিছু ৩৫ কেজি এবং পাইরতি হাউস হোল্ড বা পিএইচএইচ রেশনকার্ডধারীদের মাথাপিছু ৫ কেজি করে বরাদ্দ করা হয়েছে বলে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে।

এতে করিমগঞ্জের জেলা শাসক ভারতীয় খাদ্য নিগমের এরিয়া ম্যানেজারকে এক পত্র যোগে জেলার হোলসেল কোঅপারেটিভগুলির বরাদ্দ চালের পরিমাণ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রান্সপোর্টারদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই চাল ভারতীয় খাদ্য নিগম থেকে তুলে গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি, হোলসেল কোঅপারেটিভ সোসাইটিতে পৌছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে যথা সময়ে হিতাধিকারিদের এই চাল বন্টন করা সম্ভব হয়।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top