News Flash

  • Home
  • খেলা
  • বাংলাদেশের খেলা থাকলে কাউকেই আইপিএলে ছাড়া হবে না: বিসিবি
Image

বাংলাদেশের খেলা থাকলে কাউকেই আইপিএলে ছাড়া হবে না: বিসিবি

ঢাকা, ২৭ ডিসেম্বর (হি.স.) : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। যদিও তাদের কতটুকু সময় পাওয়া যাবে, এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা।

শুক্রবার কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস । এছাড়া আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেই এবারও থাকছেন মোস্তাফিজুর রহমান। ফলে এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার । যদিও তাদের কতটুকু সময় পাওয়া যাবে, এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে মধ্য মার্চ থেকে মে মাস অবধি। এসময় থাকবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে।

মূলত এই সিরিজের জন্যই বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে পুরো সময় পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা। তিনি বলেন, ‘যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরমধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল। ’

আইপিএলে দল পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য কেমন? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। আমরা কিন্তু সবাইকে সব খেলায় পাই না। কিছু ক্রিকেটার আছে খুবই চোটপ্রবন। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খেলতে যে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। পেসার যেমন অনেককে খেলাতে পারছি না। ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না।’

‘এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ ওদের ওপর এমনিতে খেলার যে চাপ, জাতীয় দলের জন্য তারা অবদান রাখতে পারবে কি না, সেটাও দেখার বিষয়। সুযোগ পাওয়া ভালো দিক তবে আমি মনে করি, একটু বুঝেশুনে যাওয়া উচিত। যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে সবগুলোতে যেতে হবে, এমন কোনো কথা নেই। আইপিএল অবশ্যই সেরা, এখানে যাওয়াতে আমার কোনও সমস্যা নেই। ’

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top