News Flash

  • Home
  • বিদেশ
  • প্রবল ঠান্ডায় জমে গিয়েছে উত্তর আমেরিকা : মৃত্যু বেড়ে ৬০, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন
Image

প্রবল ঠান্ডায় জমে গিয়েছে উত্তর আমেরিকা : মৃত্যু বেড়ে ৬০, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন

ওয়াশিংটন, ২৭ ডিসেম্বর (হি.স.) : আমেরিকার ইতিহাসে ভয়ঙ্করতম তুষারঝড়! ‘সাইক্লোন বোমা’ অর্থাৎ তুষারঝড়ে বিধ্বস্ত গোটা আমেরিকা। আমেরিকার উত্তরাংশে বিস্তীর্ণ অংশ প্রবল ঠান্ডায় প্রায় জমে গিয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে।

দেশের নানা প্রান্তে মাইনাস ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে রয়েছে তাপমাত্রা৷ যার ফলে বরফের চাদরে ঢাকা পড়েছে আমেরিকার অধিকাংশ জায়গা৷ তুষারঝড়ে বুফালোর গোটা শহরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, এমনকি জরুরি পরিষেবাও সেখানে পৌঁছতে পারছে না৷ অত্যন্ত শোচনীয় অবস্থা সেখানকার বাসিন্দাদের৷ এখনও পর্যন্ত ১৫ হাজার বিমান বাতিল করতে হয়েছে।

বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে আমেরিকায়, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন ভাবে বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যত বেশি সম্ভব বাড়ির ভিতরেই থাকুন, এই পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। শীতের পাশাপাশি ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

যদিও সেখানকার আবহাওয়া দফতর জানিয়েছে, এই তুষারপাত ও ঠান্ডা থেকে এখনই মুক্তি মিলবে না৷ আগামী আরও পাঁচদিন এই আবহাওয়া থাকার সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে৷ খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গিয়েছে কয়েক হাজার বিমান৷ বিমানবন্দরেও লক্ষাধিক মানুষ আটকে রয়েছেন৷ বন্ধ রয়েছে রেল চলাচলও৷

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top