News Flash

  • Home
  • খেলা
  • প্রগতির জয় অব্যাহত, অনুরাগীও জয়ী এগিয়ে চলো – আরসিসি’র ম্যাচ পরিত্যক্ত
Image

প্রগতির জয় অব্যাহত, অনুরাগীও জয়ী এগিয়ে চলো – আরসিসি’র ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ক্রিকেট অনুরাগী। অপরদিকে প্রগতি প্লে সেন্টার তাদের জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের দিনের অপর ম্যাচটি এগিয়ে চলো সংঘ বনাম এনএসআরসিসির মধ্যে খেলাটি নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে, বৃষ্টি ও মন্দ আলোর কারণে পরিত্যক্ত হয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে প্রগতি প্লে সেন্টার ৮ উইকেটের ব্যবধানে এ.ডি নগর প্লে সেন্টারকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে এগিয়ে চলো কে হারানোর মতো আজ মঙ্গলবার এ.ডি নগরকে হারিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। টস জিতে এ.ডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে ওভার সংখ্যা কমিয়ে আনায় সীমিত ২৫ ওভারে এ.ডি নগর ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্নেহাল দত্ত সর্বাধিক ৪৭ রান পায়। প্রগতির বোলার অর্পণ ভট্টাচার্য তিনটি এবং আয়ুষ সরকার দুটি উইকেট পেয়েছে। জবাবে প্রগতি প্লে সেন্টার ১৬ বার ৫ বল খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব অপরাজিত থেকে ৫৭ রান সংগ্রহ করে দলকে সহজ জয় এনে দেয়। এছাড়া যশ দেববর্মা পেয়েছে ২৫ রান। নীপকো মাঠে অনুষ্ঠিত অপর খেলায় ক্রিকেট অনুরাগী ৬ উইকেটের ব্যবধানে তরুণ সংঘ কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টস জিতে তরুণ সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২৫ ওভারে আট উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে কিষান সরকার সর্বাধিক ২৬ রান পায়। ক্রিকেট অনুরাগীর বোলার দ্বিগবিজয় দেববর্মা তিন রানে চারটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী ১৫ ওভার তিন বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বেদব্রত বণিক ও অভিরূপ দাস দুজনে ২৭ করে রান সংগ্রহ করলে দল সহজে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। তরুণ সংঘের সায়ন্তন রায় ও শতদীপ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top