News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে নেশা সামগ্রী ও নগদ টাকা সহ গ্রেপ্তার যুবক
Image

মধুপুরে নেশা সামগ্রী ও নগদ টাকা সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মধুপুর বনকুমারি এলাকায় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ও গাড়ি সহ আটক করা হয়েছে এক নেশা কারবারিকে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নেশা কারবারি৷ তাকে  মঙ্গলবার  বিশালগড়  আদালতে সোপর্দ করা হয়৷ জানা যায় ,মধুপুর বনকুমারি এলাকায় প্রত্যেক দিনের মতো সোমবার রাতেও মধুপুর থানার পুলিশ ভিহিকেল চেকিং করছিল৷ মধুপুর বনকুমারি এলাকায়  টি আর ০৭ই০২৪৭  নাম্বার একটি মারুতি সুজুকি ডিজার বি এক্স আই গাড়ি দ্রুত গতিতে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়িটি আটক করে তল্লাশি চালায়  পুলিশ৷ খবর খবর পেয়ে ছুটে আসেন এডিশ্যানাল এসপি রাহুল দাস৷ তলাশি চালিয়ে গাড়ি থেকে ৬ কেজি শুকনো গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, নগদ ৩০ হাজার ৭৭০ টাকা, একটি নোকিয়া মোবাইলসহ নেশা কারবারী ইকবাল হোসেনকে  আটক করা হয়৷ তার বাড়ি  সোনামুড়া থানা এলাকার আনন্দনগর কমলনগর৷ তাকে আটক করে মধুপুর থানায় নিয়ে আসে মধুপুর থানার পুলিশ৷  এনডিপিএস ধারায় মামলা নিয়ে মঙ্গলবার  মধুপুর থানা থেকে নেশা কারবারি ইকবাল হোসেনকে বিশালগড়  আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top