News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদান করায় সরকারকে ধন্যবাদ বিজেপি
Image

কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদান করায় সরকারকে ধন্যবাদ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷  রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সদের জন্য ১২ শতাংশ ডি.এ ও ডি.আর ঘোষণা করার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করল প্রদেশ বিজেপি৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মঙ্গলবার রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সদের জন্য ১২ শতাংশ ডি.এ ও ডি.আর ঘোষণা দেয়৷ যা রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সদের জন্য বড় প্রাপ্তি৷ রাজ্যে সরকারের এই ঘোষণার পর এইদিন বিকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী জানানা এই দিনটি রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সদের জন্য একটা ঐতিহাসিক দিন৷ কারন ত্রিপুরার গণতান্ত্রিক ইতিহাসে যতগুলি দল ক্ষমতায় ছিল, তার মধ্যে কোন দল এক সাথে ১২ শতাংশ ডি.এ ঘোষণা করতে পারেনি৷ তাই একসাথে ১২ শতাংশ ডিএ ঘোষণা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের একটা ঐতিহাসিক ও যুগান্তরকারি সিদ্ধান্ত৷ এই সিদ্ধান্ত প্রমান করে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও রাজ্য সরকারের উদার মন রয়েছে৷ মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকার নিবেদিত, তারই প্রমান ১২ শতাংশ ডিএ ঘোষণা করা৷ পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনসনার্সরা উপকৃত হওয়ার পাশাপাশি রাজ্যের বাজার নতুন ভাবে উজ্জীবিত হবে৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত ও প্রদেশ বিজেপির পেনসনার্স সেলের কনভেনার৷
বর্তমান সরকার যা বলে তা কাজে করে দেখায় মহার্ঘ্য ভাতা প্রদান প্রসঙ্গে বলেন প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য৷  রাজ্য সরকারের ডিএ- প্রদানের এই সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি-র  প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের কর্মচারীদের জন্য এটা একটা উৎফুল্লের দিন৷ ১২ শতাংশ ডি এ রাজ্যের কর্মচারীদের প্রদান করা হয়েছে৷ অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে৷ বেশ কিছু প্রকল্পের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রদেশ বিজেপি৷ বর্তমান সরকার যা বলে তা কাজে করে দেখায় বলে জানান প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top