নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ অবশেষে সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করল আত্মঘাতী অর্কদ্বীপ মজুমদারের পিতা৷ দায়ী করলেন সুকল কর্তৃপক্ষের গাফিলতিকে৷ শ্রীকৃষ্ণ মিশনের দশম শ্রেণীর ছাত্র অর্কদ্বীপ মজুমদার পরীক্ষা চলাকালীন সময়ে একটি সমস্যাকে কেন্দ্র করে আত্মঘাতী হয়৷ অবসাদ থেকে এই কান্ড ঘটনা ঘটায় সে৷ গত ১৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে৷ এরপর দিশাহেরা হয়ে পড়ে অভিভাবকেরা৷ সুকল কর্তৃপক্ষের সঙ্গে বহুবার কথা বলেও কোন সদুত্তর পাননি৷ এমনকি তাদের বিভ্রান্ত করা হয়েছে৷ পরীক্ষার দিনের ২৫ নাম্বার কক্ষের সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলেও তাদের দেখানো হয়নি৷ অবশেষে সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার পূর্ব থানায় মামলা দায়ের করলেন অর্কদ্বীপ মজুমদারের পিতা রতন মজুমদার৷ তিনি জানান অঙ্ক পরীক্ষায় তার কাছ থেকে ফরমুলা পাওয়া গেছিল বলে যে দাবি করেছে সুকলের শিক্ষক সেই ফরমুলা পরীক্ষায় অঙ্ক করতে ব্যবহার করেনি অর্কদ্বীপ৷ তিনি আরো জানান কর্মসূত্রে কলেজে অধ্যাপনার কাজে যুক্ত থাকায় বহু ছাত্র ছাত্রী এই সুকলে বর্তমানে শিক্ষকতার সঙ্গে রয়েছেন৷ তার স্ত্রীও ১৩ বছর এই সুকলে শিক্ষিকার চাকুরী করেছেন৷ পিতার অভিযোগ সুকল কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ১৬ বছরের পুত্রকে হারিয়েছেন৷ গোটা ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে৷

শ্রীকৃষ্ণ মিশন সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলেন আত্মঘাতী ছাত্রে পিতা
Releated Posts
নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী
আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…
আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…
বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…
আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…


















