News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীকৃষ্ণ মিশন সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলেন আত্মঘাতী ছাত্রে পিতা
Image

শ্রীকৃষ্ণ মিশন সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলেন আত্মঘাতী ছাত্রে পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ অবশেষে সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করল আত্মঘাতী অর্কদ্বীপ মজুমদারের পিতা৷ দায়ী করলেন সুকল কর্তৃপক্ষের গাফিলতিকে৷  শ্রীকৃষ্ণ মিশনের দশম শ্রেণীর ছাত্র অর্কদ্বীপ  মজুমদার পরীক্ষা চলাকালীন সময়ে একটি সমস্যাকে কেন্দ্র করে আত্মঘাতী হয়৷ অবসাদ থেকে এই কান্ড ঘটনা ঘটায় সে৷  গত ১৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে৷ এরপর দিশাহেরা হয়ে পড়ে অভিভাবকেরা৷ সুকল কর্তৃপক্ষের সঙ্গে বহুবার কথা বলেও কোন সদুত্তর পাননি৷ এমনকি তাদের বিভ্রান্ত করা হয়েছে৷ পরীক্ষার দিনের ২৫ নাম্বার কক্ষের সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলেও তাদের দেখানো হয়নি৷ অবশেষে সুকল কর্তৃপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার পূর্ব থানায় মামলা দায়ের করলেন অর্কদ্বীপ  মজুমদারের পিতা রতন মজুমদার৷ তিনি জানান অঙ্ক পরীক্ষায় তার কাছ থেকে ফরমুলা পাওয়া গেছিল বলে যে দাবি করেছে সুকলের শিক্ষক সেই ফরমুলা পরীক্ষায় অঙ্ক করতে ব্যবহার করেনি অর্কদ্বীপ৷ তিনি আরো জানান কর্মসূত্রে কলেজে অধ্যাপনার কাজে যুক্ত থাকায় বহু  ছাত্র ছাত্রী এই সুকলে বর্তমানে শিক্ষকতার সঙ্গে রয়েছেন৷ তার স্ত্রীও ১৩ বছর এই সুকলে শিক্ষিকার চাকুরী করেছেন৷  পিতার অভিযোগ সুকল কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ১৬ বছরের পুত্রকে হারিয়েছেন৷ গোটা ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে৷

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top