News Flash

  • Home
  • বিদেশ
  • প্রবল ঠান্ডায় জমে গিয়েছে উত্তর আমেরিকা; মৃত্যু বেড়ে ৫০, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন
Image

প্রবল ঠান্ডায় জমে গিয়েছে উত্তর আমেরিকা; মৃত্যু বেড়ে ৫০, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন

ওয়াশিংটন, ২৭ ডিসেম্বর (হি.স.): আমেরিকার ইতিহাসে ভয়ঙ্করতম তুষারঝড়! ‘সাইক্লোন বোমা’ অর্থাৎ তুষারঝড়ে বিধ্বস্ত গোটা আমেরিকা। আমেরিকার উত্তরাংশে বিস্তীর্ণ অংশ প্রবল ঠান্ডায় প্রায় জমে গিয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছেছে। তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় বরফের আস্তরণ জমে গিয়েছে। যার ফলে দেশে যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। এখনও পর্যন্ত ১৫ হাজার বিমান বাতিল করতে হয়েছে।

বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে আমেরিকায়, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন ভাবে বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যত বেশি সম্ভব বাড়ির ভিতরেই থাকুন, এই পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। শীতের পাশাপাশি ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top