News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল ভন্ড সাধু স্বামীর বিরুদ্ধে
Image

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল ভন্ড সাধু স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷  স্ত্রীকে পুড়িয়ে মারার রোমহর্ষক অভিয়োগ এক ভন্ড সাধুর বিরুদ্ধে৷ ঘটনা আমতলী থানাধীন উত্তম ভক্ত চৌমুহনী এলাকায়৷  স্ত্রীকে প্রথমে নিখোঁজ এর কাহিনী তৈরী করে পরিবার সহ এলাকাবাসীর চোখে নাটক মঞ্চস্থ করে সাধুরূপী স্বামী৷  চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় উত্তম ভক্ত চৌমুহনী এলাকার অপূর্ব বর্ধনের স্ত্রী স্বপ্ণা দে৷ তারপর থেকেই নাটক মঞ্চস্থ করতে থাকে স্বামী অপূর্ব বর্ধন৷ নিজের শ্বশুর বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজির নাটক শুরু করে ভন্ড সাধু স্বামী৷ তারই মধ্যে নিখোঁজ হওয়ার তিনদিন পর জঙ্গল থেকে উদ্বার হয় আগুনে ঝলসে যাওয়া একজনের মৃতদেহ৷ কিন্তু সেই মৃতদেহটি নিজের স্ত্রীর মানতে অস্বীকার করে স্বামী৷ আমতলী থানার পুলিশকে তখন বাধ্য হয়ে করতে হয় মৃতদেহটির ডিএনএ টেস্ট৷ বেশ কিছুদিন পর রিপোর্ট থেকে প্রমাণ হয় মৃতদেহটি অপূর্বের স্ত্রীর৷ অভিযোগ তারপরই শুরু হয় আমতলী পুলিশের সঙ্গে সাধুরুপী স্বামী অপূর্বের লোকচুরি খেলা৷ সাধু বেশে পেশায় গাঁজা ব্যবসায়ী অপূর্বের সঙ্গে আমতলী পুলিশের নরম ফরোয়ার্ডিং এর কারণে হত্যার বেশ কয়েকমাস বাদে অপূর্বকে আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করলেও ৫ দিনের মধ্যে জামিন পেয়ে যায় ভন্ড সাধু৷ মৃতার পরিবার তারপর থেকে সঠিক বিচার চাইতে শুরু করে৷ এক্ষেত্রে সঠিক তদন্তের দাবী তুলছে মৃতার বাবার বাড়ীর সদস্যরা৷ বৃদ্বা মা থেকে শুরু করে ভাই সহ সকলের দাবী আমতলী পুলিশ পুনরায় সঠিক তদন্ত করুক৷ এগিয়ে আসুক রাজ্য মহিলা কমিশন৷ দাবী উঠছে ভন্ড বেশী অপূর্ব বর্ধনের চরম সাজার৷

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top