News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিম মেদিনীপুরে কেক বিলি করে ভোটের প্রচার তৃণমূলের
Image

পশ্চিম মেদিনীপুরে কেক বিলি করে ভোটের প্রচার তৃণমূলের

মেদিনীপুর, ২৫ ডসেম্বর (হি.স.) : ২৫শে ডিসেম্বরকে সামনে রেখে আগামী পঞ্চায়েত ভোটের প্রচারে নামলেন তৃণমূল। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নান্টু দোলুই তাঁর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেক বিলি করে ভোট চেয়ে আসেন। এই ঘটনার কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি । বিজেপির পক্ষ থেকে বলা হয়, আজকে কেক বিলি করছেন কালকে কাটমানি চাইবেন ।

বড়দিনকে হাতিয়ার করে নিজের এলাকা রাধানগর গ্রামে আগামী পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নান্টু দোলুই । ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে তৃণমূলের প্রধান নান্টু দোলুই সান্তা ক্লজের পোশাক পরে হাতে কেক নিয়ে, কর্মী সমর্থকদের সাথে স্লোগান দিয়ে রাধানগর এলাকার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে বড়দিনের কেক তুলে দিয়ে আগামী পঞ্চায়েত ভোটে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন।

এদিকে এই ইস্যুতে বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। আজকে কেক বিলি করছেন কালকে তাদের বাড়িতে গিয়ে আবাস যোজনার জন্য কাটমানি চাইবেন কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top