News Flash

  • Home
  • খেলা
  •  উইমেন্স টি-টোয়েন্টি লিগ টানা জয় নর্থ রাইডার্সের
Image

 উইমেন্স টি-টোয়েন্টি লিগ টানা জয় নর্থ রাইডার্সের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।শিউলি চক্রবর্তীর হাত ধরে জয় অব্যহত রাখলো ইউনাটেড নর্থ রাইডার্স। ৭ উইকেটে পরাজিত করলো ওয়েল্ট ত্রিপুরা টাইটার্সকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। রবিবার মেলাঘরের শহীদ কাজল ময়দানে হয় লো-‌স্কোরিং ওই ম্যাচটি। সকালে ইউনাটেড নর্থ রাইডার্স-‌এর অধিনায়িকা টসে জয়লাভ করে বিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক তা বুঝিয়ে দেন দলের বোলারররা। সকালের স্যাচস্যাতে আবহাওয়াকে পুরো কাজে লাগিয়ে বিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ৪৬ রানে। দলের পক্ষে মেঘা সরকার ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং তনুশ্রা সাহা ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দলের তারকা ব্যাটসম্যামন সুলক্ষ্মণা রায়, নিকিতা সরকার এবং ঋজু সাহা-‌রা ব্যর্থ হওয়ায় দল বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে দলনায়িকা শিউলি চক্রবর্তী (‌৪/‌১২) এবং প্রীয়া সূত্রধর (‌২/‌২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১২.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউনাটেড নর্থ রাইডার্স। দলের পক্ষে প্রীয়া সূত্রধর ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান।ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে তনুশ্রী সাহা (‌২/‌৯) সফল বোলার। বিজয়ী দলের শিউলি চক্রবর্তী ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।  ‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top