News Flash

Image

বড়‌দিন পাল‌নের প্রস্তু‌তি চূড়ান্ত বৃহত্তর পাথারকা‌ন্দি‌তে

পাথারকা‌ন্দি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : প্রভু জিশুখ্রি‌ষ্টের জন্ম‌দিন উপল‌ক্ষ্যে আগামীকাল ২৫ ‌ডি‌সেম্বরের দিন‌কে সাড়ম্ব‌রে পালন ক‌র‌তে গত কয়েকদিন ধ‌রে বৃহত্তর পাথারকান্দির প্রতি‌টি ছোট বড় গির্জাঘর‌কে নতুনভাবে বাহা‌রি সা‌জে সা‌জি‌য়ে তোলা হ‌য়েছে। ইতিমধ্যে বড়দিন পালনের প্রস্তুতিও চূড়ান্ত।

রকমা‌রি আলোর রোশনাই সহ টু‌নি সে‌টের বাহা‌রি ছোঁয়া‌য় দৃ‌ষ্টিনন্দন ক‌রে তোলা হ‌য়েছে পাথারকা‌ন্দির সবক‌য়টি চার্চকে। এলাকার বৈঠাখাল, মা‌নিকবন্দ, মাকুন্দা, ছব‌ড়ি, বাদশা‌হি‌টিলা, দশ‌ডেওয়া, ছয়‌ডেওয়া, চুড়াইবা‌ড়ি, ক‌ড়িখাই, মাগুরছড়া, পা‌তিয়ালা, খু‌লিছড়া, বা‌লিয়া, টা‌ঙ্গিয়া, মেদ‌লি, যো‌গিছড়া, ক‌ন্টেকছড়া, বা‌লি‌পিপলা, ছাগাল‌মোয়া প্রভৃ‌তি অঞ্চ‌লের প্রায় কু‌ড়ি‌টি গির্জায় পা‌লিত হ‌বে বড়‌দিনের উৎসব‌। এ নি‌য়ে সংশ্লিষ্ট এলাকার খ্রিষ্টধর্মাল‌ম্বী‌ মহ‌লে সাজ সাজ রব উঠেছে।

বড়‌দি‌নের আগে আজ বাড়ি বাড়ি চল‌বে পিঠেপুলি সহ রকমারি খাবারের আয়োজন। তাছাড়া বড়‌দি‌নের উৎস‌বে অনুষ্ঠিত হ‌বে সাংস্কৃ‌তিক অনুষ্ঠানও। খ্রিষ্টধর্মাল‌ম্বীদের ম‌ধ্যে রোমান ক্যাথ‌লিক, ব্যাপিস্ট, প্রেস‌বেটে‌রিয়ান, প্রটেস্টান ইত্যা‌দি গোষ্ঠীতে শ্রেণি বিন্যাস থাক‌লেও এদিন সবাই মি‌লে একাকার হ‌য়ে উৎসব‌ পালন ক‌রেন। খুশির এই উৎসবকে কেন্দ্র করে পরস্প‌রের ম‌ধ্যে শু‌ভেচ্ছা বার্তা ও গ‌রিব জনগ‌ণের ম‌ধ্যে দান সামগ্রীও বণ্টন ক‌রা হয়।

আগামীকাল রবিবার সকা‌ল নয়টায় প্রতি‌টি গির্জায় ফাদা‌রের উপ‌স্থি‌তি‌তে অনুষ্ঠিত হ‌বে সম‌বেত প্রার্থনা সহ বাইবেল পাঠ। প‌রে গ‌ভীর রাত পর্যন্ত চলবে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন। এদিন অনেকে কাল্প‌নিক দূত সান্তাক্লোজ সে‌জেও শিশু‌দের ম‌ধ্যে ফল ও চক‌লেট বিতরণ ক‌রবে।

এদিকে বড়দিন উপলক্ষ্যে নিজের নির্বাচন কেন্দ্রের প্রত্যেক খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top