News Flash

  • Home
  • দেশ
  • উত্তর সিকিমে জওয়ানদের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

উত্তর সিকিমে জওয়ানদের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : পথ দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে তিনি লিখেছেন, “উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’

প্রসঙ্গত, শুক্রবার এক পথ দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় সেনার ১৬ জন জওয়ান। এর মধ্যে তিনজন আধিকারিক পদের ছিলেন এবং বাকি ১৩ জন ফৌজের ছিলেন বলে সূত্রের খবর। উত্তর সিকিমের জ়েমাতে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি। আহতদের আকাশপথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top