নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ পুলিশ আধিকারিক থেকে কনস্টেবল পর্যন্ত সকলে ভালো কাজ করছে৷ বৃহস্পতিবার রাতে পূর্ব থানায় আয়োজিত কালী পুজো অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ভালো রয়েছে৷ আরক্ষা দপ্তরের কর্মীরা সকলে মিলে এক্ষেত্রে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পুলিশ আধিকারিক থেকে কনস্টেবল পর্যন্ত সকলে ভালো কাজ করছে৷ বৃহস্পতিবার রাতে পূর্ব থানায় আয়োজিত কালী পুজো অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ আরক্ষা কর্মীদের মধ্যে কর্মসংসৃকতি ফিরে এসেছে৷ সমস্ত দপ্তরের কর্মীদের মধ্যে মানুষের জন্য কাজ করার সংসৃকতির বিকাশ ঘটলে তা আখেরে রাজ্যের জন্য ভালো৷ যেখানে শক্ত মনোভাব নিতে হবে, সেখানে কঠোর মনোভাব নেবে সরকার৷ সবাই যাতে সঠিকভাবে কাজ করে তার আশা ব্যক্ত করেন তিনি৷ নির্বাচনের আগে রদবদল করাটা একটি রুটিন প্রক্রিয়া৷ এর রিপোর্ট পাঠাতে হয় দিল্লিতে৷ ইচ্ছাকৃতভাবে কোন রদদল ঘটানো হচ্ছে না৷ আইন মেনে রদবদল করা হচ্ছে বলে জানান তিনি৷ নির্বাচনের পরিবেশকে কেন্দ্র করে পুলিশ রোড মার্চ করছে প্রতিদিন৷ মানুষের মধ্যে বিশ্বাস বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ মানুষ খুশী হলে সরকার কোন হস্তক্ষেপ করবে না৷ পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে চায় সরকার বলে জানান মুখ্যমন্ত্রী৷

পুলিশ অফিসার থেকে কনস্টেবল সকলে ভাল কাজ করছেন ঃ মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…
ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী
নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…


















