News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ অফিসার থেকে কনস্টেবল সকলে ভাল কাজ করছেন ঃ মুখ্যমন্ত্রী
Image

পুলিশ অফিসার থেকে কনস্টেবল সকলে ভাল কাজ করছেন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷  পুলিশ আধিকারিক থেকে কনস্টেবল পর্যন্ত সকলে ভালো কাজ করছে৷ বৃহস্পতিবার রাতে পূর্ব থানায় আয়োজিত কালী পুজো অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ভালো রয়েছে৷ আরক্ষা দপ্তরের কর্মীরা সকলে মিলে এক্ষেত্রে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পুলিশ আধিকারিক থেকে কনস্টেবল পর্যন্ত সকলে ভালো কাজ করছে৷ বৃহস্পতিবার রাতে পূর্ব থানায় আয়োজিত কালী পুজো অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ আরক্ষা কর্মীদের মধ্যে কর্মসংসৃকতি ফিরে এসেছে৷ সমস্ত দপ্তরের কর্মীদের মধ্যে মানুষের জন্য কাজ করার সংসৃকতির বিকাশ ঘটলে তা আখেরে রাজ্যের জন্য ভালো৷ যেখানে শক্ত মনোভাব নিতে হবে, সেখানে কঠোর মনোভাব নেবে সরকার৷  সবাই যাতে সঠিকভাবে কাজ করে তার আশা ব্যক্ত করেন তিনি৷ নির্বাচনের আগে রদবদল করাটা একটি রুটিন প্রক্রিয়া৷ এর রিপোর্ট পাঠাতে হয় দিল্লিতে৷ ইচ্ছাকৃতভাবে কোন রদদল ঘটানো হচ্ছে না৷ আইন মেনে রদবদল করা হচ্ছে বলে জানান তিনি৷ নির্বাচনের পরিবেশকে কেন্দ্র করে পুলিশ রোড মার্চ করছে প্রতিদিন৷ মানুষের মধ্যে বিশ্বাস বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ মানুষ খুশী হলে সরকার কোন হস্তক্ষেপ করবে না৷ পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে চায় সরকার বলে জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top