News Flash

  • Home
  • বিদেশ
  • সু চিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাস রাষ্ট্রসংঘে
Image

সু চিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাস রাষ্ট্রসংঘে

জেনেভা, ২৩ ডিসেম্বর (হি. স.) : মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ৭৭ বছর বয়সী নোবেল জয়ী অং সান সু চি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। অং সান সু চিকে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে।

প্রস্তাবে মায়ানমারের সামরিক জুন্টা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্তসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানান হয়েছে। ৭৭ বছরের সু চি-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি মায়ানমারে সহিংসতার ইতি ঘটাবে বলে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর সু চির সঙ্গে দলের বেশ কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, আইনপ্রণেতা, আমলা, ছাত্র, সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের একগুচ্ছ মামলা করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মায়ানমারের সামরিক আদালত। সু চির বিরুদ্ধে দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ নানা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে প্রায় দু’শ বছরের মতো কারাদণ্ড হতে পারে এ নেত্রীর। একাধিক অভিযোগে সু চিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ।-

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top