এদিন আমরা বাঙালির ত্রিপুরা মহাসচিব গৌরাঙ্গ রুদ্রপাল অসমে বাঙালিদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর অসমে নোয়াগাঁও জেলায় এক হাজার বাঙালি পরিবারকে পরিকল্পিত ভাবে উচ্ছেদ করা হয়েছে। পুর্নবাসনের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে আধা সামরিক বাহিনী ও পুলিশের সাহায্যে বাঙালিদের উচ্ছেদ করা হয়েছে।ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি। সংগঠনের দাবি, অসম সরকার এবং কেন্দ্রীয় সরকার উচ্ছেদ হওয়া বাঙালিদের অতিসত্ত্বর পুর্নবাসনের ব্যবস্থা করা হোক। গৌরাঙ্গ রুদ্রপাল আরো দাবি জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে বাঙালিদের নির্যাতন বন্ধ করা হোক। শুধু তাই নয়, বাঙালি অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

অসমে বাঙালিদের উপর হামলার প্রতিবাদ আমরা বাঙালির
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…
প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…
টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু
আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…


















