News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসমে বাঙালিদের উপর হামলার প্রতিবাদ আমরা বাঙালির
Image

অসমে বাঙালিদের উপর হামলার প্রতিবাদ আমরা বাঙালির

আগরতলা, ২২ ডিসেম্বর(হি. স.) : বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে অভিযোগ এনে অসম সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে আমরা বাঙালি। অবিলম্বে নির্যাতন বন্ধ করে বাঙালি অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছে সংগঠন।

এদিন আমরা বাঙালির ত্রিপুরা মহাসচিব গৌরাঙ্গ রুদ্রপাল অসমে বাঙালিদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর অসমে নোয়াগাঁও জেলায় এক হাজার বাঙালি পরিবারকে পরিকল্পিত ভাবে উচ্ছেদ করা হয়েছে। পুর্নবাসনের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে আধা সামরিক বাহিনী ও পুলিশের সাহায্যে বাঙালিদের উচ্ছেদ করা হয়েছে।ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি। সংগঠনের দাবি, অসম সরকার এবং কেন্দ্রীয় সরকার উচ্ছেদ হওয়া বাঙালিদের অতিসত্ত্বর পুর্নবাসনের ব্যবস্থা করা হোক। গৌরাঙ্গ রুদ্রপাল আরো দাবি জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে বাঙালিদের নির্যাতন বন্ধ করা হোক। শুধু তাই নয়, বাঙালি অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top