News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমরণ অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা অবরোধ চাকুরচ্যুত শিক্ষকদের
Image

আমরণ অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা অবরোধ চাকুরচ্যুত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷  ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে  গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় বৃহস্পতিবার লোকনাথ আশ্রমের সামনে পথ অবরোধে শামিল হন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ বিধানসভার নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে৷ ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের  সমস্যা সমাধানের কোন পথ এখনো বের হয়নি৷ চাকুরীর দাবিতে তারা আন্দোলনে বহাল রয়েছেন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে সরকারের কাছ থেকে কোন ধরনের প্রতিশ্রুতি আদায় করতে না পারলে তাদের জীবন জীবিকা আরও দুর্বিসহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে৷ সে কারণেই চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়৷৷ অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া যাবে না বলে পুলিশ জানিয়ে দেয়৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তীব্র  বাক বিতন্ডা হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় আন্দোলনকারীরা লোকনাথ আশ্রমের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান৷ অবরোধকারীদের পরামর্শ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটি লিখিত আবেদনপত্র পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য৷ পুলিশের তরফে এসে আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে এবং সে অনুযায়ী মুখ্যমন্ত্রীর সময় দিলে তাদেরকে দেখা করার অনুমতি দেওয়া হবে৷

Releated Posts

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top