News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শীঘ্রই গোয়ালপাড়ায়ও চলবে বড় ধরনের উচ্ছেদ অভিযান, বিধানসভায় বলেছেন হিমন্তবিশ্ব

শীঘ্রই গোয়ালপাড়ায়ও চলবে বড় ধরনের উচ্ছেদ অভিযান, বিধানসভায় বলেছেন হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : শীঘ্রই আরেকটি বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু হবে নিম্ন অসমের গোয়ালপাড়া জেলায়, বিধানসভায় পরিষ্কার বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্রদত্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, বহু বিঘা বনভূমি দখল করা হয়েছে। এবার হাইকোর্ট ওই সব জমি খালি করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গক্রমে বিরোধীদের টার্গেট করে তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি সরকার উচ্ছেদ মহড়া চালিয়ে যাবে, এ সম্পর্কে বিতর্ক বা কোনও কথা বলার মানে নেই।

যোগ করেন, ‘আমরা থামব না, আমরা রাজ্যের পাশাপাশি বটদ্রবায় বন ও সরকারি জমি পরিষ্কার করবই।’ বলেন, ‘বটদ্রবার মতো রাজ্যের সত্রগুলি অসমিয়া জনগণের পরিচয় এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। হিন্দু হোন বা মুসলমান, সবাকেই সত্রের জমি খালি করতে হবে। আমরা সকলকে অনুরোধ করছি, দখলকৃত জমি ছেড়ে চলে যেতে, অন্যথায় আমরা সেখানে উচ্ছেদ করব,’ যোগ করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top