News Flash

Image

করিমগঞ্জে মৎস্য চাষিদের চারটি অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যান প্রদান

করিমগঞ্জ (অসম) ২১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার মৎস্য চাষিদের উৎপাদিত মাছ করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির বিভিন্ন স্থানে গুণগতমান অক্ষুণ্ণ রেখে পরিবহণের সুবিধার্থে আজ বুধবার জেলার চারজন মৎস্য চাষিকে অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যান প্রদান করা হয়েছে।

রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে মৎস্য বিভাগ থেকে প্রদত্ত চার চাকার অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যানের চাবি বুধবার জেলাশাসক মৃদুল যাদব তাঁর কার্যালয় প্রাঙ্গণে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক যাদব বলেন, এর মাধ্যমে মৎস্য চাষিদের করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানে তাঁদের উৎপাদিত মাছ পরিবহণে সুবিধা হবে। এতে মাছ নষ্ট হবে না এবং গুণগত মানও অক্ষুণ্ণ থাকবে। এর মাধ্যমে মৎস্য চাষিদের মাছ বাজারজাত করতে সুবিধা হবে। ফলে মৎস্য চাষিদের আয় বাড়বে এবং লোকসান কমবে। তিনি সুবিধাভোগীদের অত্যাধুনিক এই ভ্যানগুলি সঠিকভাবে ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে পরামর্শ দিয়েছেন।

এদিন করিমগঞ্জ জেলার চার সুবিধাভোগী যথাক্রমে রামকৃষ্ণনগর ব্লকের হিমাংশু বৈষ্ণব, উত্তর করিমগঞ্জের আব্দুল রৌফ, দক্ষিণ করিমগঞ্জের জসিম উদ্দিন এবং বদরপুর ব্লকের আব্দুল রৌফ লস্করকে। এই অনুষ্ঠানে ডিডিসি বিক্রম দেবশর্মা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিক্রম চাষা, জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক নুরুল আমিন আনসারি, মৎস্য উন্নয়ন আধিকারিক অজয় ডেকা প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top