News Flash

Image

কাজের বিনিময়ে টাকা ! সাময়িক বরখাস্ত চিচিরগাঁও সার্কলের দুই লাটমণ্ডল

ধেমাজি (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ধেমাজি জেলার চিচিরগাঁও রাজস্ব সার্কলের দুই লাটমণ্ডল। বরখাস্ত লাটমণ্ডল দুজনের নাম যথাক্রমে জিতু শইকিয়া এবং মনোয়ার হুসেন।

অভিযুক্ত দুই লাটমণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে উৎকোচ দাবি করার অভিযোগ ছিল। স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে এ বিষয়ে নালিশ জানানো হয় ধেমাজির জেলাশাসককে। অভিযোগ পেযে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ গ্রহণ করেন জেলাশাসক। ডিআরকে ৩/২০২১/পিটি-১ নম্বর নির্দেশিকার ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয় দুই লাটমণ্ডলকে।

বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী অফিসার হিসেবে জেলা অতিরিক্ত জেলাশাসক যাদব পেগু এবং জেলা সহকারী কমিশনার ত্রিলিনা টাইডকে অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Releated Posts

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top