News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক প্রচার তেজি হচ্ছে ধলাই জেলা জুড়ে, পাল্লা দিয়ে বাড়ছে দল বদল 
Image

ত্রিপুরায় নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক প্রচার তেজি হচ্ছে ধলাই জেলা জুড়ে, পাল্লা দিয়ে বাড়ছে দল বদল 

আমবাসা(ত্রিপুরা), ডিসেম্বর ১৯(হি. স.) : ত্রিপুরায় সরকারি ভাবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই পুরোদমে প্রচারে নেমে পড়েছে। এক্ষেত্রে শাসক বিজেপি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে, তা এই মুহুর্তে অস্বীকার করার সুযোগ নেই।

এদিকে, শুরু হয়ে গিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ।  জমে উঠতে শুরু করেছে প্রত্যাবর্তন বনাম পরিবর্তনের তরজার লড়াই।  এরই সঙ্গে প্রাক নির্বাচনী আবহের সঙ্গে সাযুজ্য রেখেই চলছে ভোটারদের দলবদল।

গোটা ধলাই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের সব কয়টিতেই জোরকদমে দলবদলের প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান চলছে পুরোদমে।  একই সঙ্গে অন্যান্য দলগুলোর মধ্যেও চলছে দলবদলের প্রক্রিয়া। প্রত্যেক রাজনৈতিক দলগুলোই নিজের পক্ষে জনমত টানতে চেষ্টার খামতি রাখছে না। 

এই পরিস্থিতিতে ধলাই জেলা বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে।  জনজাতি অধ্যুষিত ধলাই জেলার ছয়টি বিধানসভার সব কয়টিতে জয় লাভ করে ২০১৮ তে তাকে লাগিয়ে দিয়েছিলো বিজেপি ও তার সহযোগী আইপিএফটি।  এবারও সে লক্ষ্যেই এগোচ্ছে শাসক দল।  তবে পাহাড়ে এখন আইপিএফটি এবং বামফ্রন্ট ক্ষয়িষ্ণু শক্তি।  বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে ময়দানে রয়েছে প্রদ্যোত কিশোর মানিক্য বাহাদুরের আঞ্চলিক দল তিপরা মথা। ফলে সমীকরণ অনেকটাই বদলে যাবে এবার, রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। অবশ্য সে হিসাবের অনেক বাকি থাকলেও ধলাই জেলায় ভোট চিত্র পুরো জমে উঠেছে। 

Releated Posts

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top