News Flash

Image

রামকৃষ্ণনগরে পাঁচ কোটি টাকার হেরোইন সমেত ধৃত তিন

রামকৃষ্ণনগর (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর পুলিশ। আজ সোমবার এএস ১০ এসি ৬৩৭৪ নম্বরের একটি বলেরো পিকআপ গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫৫টি সাবানের বাক্সে ৭৩৯ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য কমপক্ষে ৫ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে আজ রামকৃষ্ণনগরের কদমতলা এলাকায় দলবল নিয়ে অভিযান চালান করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম ও রামকৃষ্ণনগর থানার ওসি নিলোভজ্যোতি নাথ। মাদক পাচারের অভিযোগে আটক করা হয় করিমগঞ্জের খাগাইল গ্রামের জনৈক আব্দুল হাসিদ (৩৫), জুবের আহমেদ (৩৮) এবং জামির উদ্দিন (৪৫)–কে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত বলেরো পিকআপ। এছাড়া তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িতে তালাশি চালিয়ে মাদক দ্রব্যের পাশাপাশি উদ্ধার করা হয়েছে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা।

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাথ। তিনজনের বিরুদ্ধে এনডিপিএস–এর নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top