News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়া মুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী-র
Image

গোয়া মুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী-র

মুম্বই, ১৯ ডিসেম্বর (হি.স.): সোমবার গোয়া মুক্তি দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়া মুক্তি দিবসে আন্দোলনকারী সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ তাঁরা করেন।

একটি টুইট বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গোয়ার মুক্তি দিবসে আমি সমস্ত দেশবাসীকে বিশেষ করে গোয়ার জনগণকে আমার শুভেচ্ছা জানাই। ঔপনিবেশিক শাসনের হাত থেকে গোয়াকে মুক্ত করার জন্য যাঁরা যুদ্ধ করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা জানাই। রাজ্যবাসীর প্রতি আমার শুভকামনা।
একটি টুইট বার্তায়, উপরাষ্ট্রপতি বলেন, “গোয়ার মুক্তি দিবসে, আসুন আমরা শহিদ এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা বিদেশী শাসন থেকে রাজ্যের মুক্তির জন্য লড়াই করেছিলেন। গোয়ার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং প্রশংসা করা উচিত। রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার শুভকামনা।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “গোয়ার মুক্তি দিবসে গোয়ার জনগণকে শুভেচ্ছা। এদিনে আমরা যারা গোয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ ছিলেন তাদের সকলের সাহসিকতা এবং স্মরণীয় অবদানকে স্মরণ করি। আমরা তার দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে গোয়ার উন্নয়নে কাজ করছি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “গোয়ার মুক্তি দিবসে আমাদের বোন ও ভাইদের শুভেচ্ছা। গোয়াকে বিদেশী শাসন থেকে মুক্ত করার জন্য যারা কঠোর পরিশ্রম করেছিলেন সেই সমস্ত বীরদের স্মরণ করে, আমি তাদের বীরত্ব ও সাহসিকতাকে অভিনন্দন জানাই।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী কয়েক বছরের ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করতে ‘অপারেশন বিজয়’ শুরু করেছিল। ভারতীয় সেনাবাহিনী ১৯ডিসেম্বর ১৯৬১ সালে পর্তুগিজদের দখল থেকে গোয়া, দমন এবং দিউকে মুক্ত করে পর্তুগিজরা শেষ ইউরোপীয় শাসক হিসেবে ভারত ছেড়ে চলে যায়। সেই থেকে অভিযানের সাফল্যের স্মরণে প্রতিবছর ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালিত হয়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top