News Flash

  • Home
  • দেশ
  • ফুটবল জ্বরে কাঁপছে দার্জিলিং, রয়েছে মিউজিকাল প্রোগ্রাম থেকে জায়ান্ট স্ক্রিন
Image

ফুটবল জ্বরে কাঁপছে দার্জিলিং, রয়েছে মিউজিকাল প্রোগ্রাম থেকে জায়ান্ট স্ক্রিন

দার্জিলিং, ১৮ ডিসেম্বর (হি.স.): ফুটবল জ্বরে কাঁপছে শৈলশহর দার্জিলিং । ম্যাল চত্বর সেজে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকায়। চকবাজার থেকে চৌরাস্তা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। রয়েছে মিউজিকাল প্রোগ্রাম থেকে জায়ান্ট স্ক্রিন ।

শৈল শহরে বরাবরই ফুটবল নিয়ে আবেগ থাকে। এবারও শীতের ঠাণ্ডায় শৈলশহরে উত্তাপ বাড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। ম্যাল চত্বর সেজে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকায়। চকবাজার থেকে চৌরাস্তা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। মেসি, ডি’মারিয়া, আলভারেজদের পাশাপাশি এমবাপে-জিরুদের জন্যও গলা ফাটাতে তৈরি পাহাড়। ম্যালে মিউজিক্যাল প্রোগ্রাম, ফেস পেইন্টিং ছাড়াও বিশাল পর্দায় ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্র ব্যান্ডের গিটারিস্ট এবং ইভেন্টের অন্যতম উদ্যোক্তা প্রজ্ঞা লামা, জানান, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় নাম তোলার জন্য সাড়ে ছয় হাজার গিটারিস্টকে একত্রিত করার চেষ্টা করেছেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত ১৭০০ গিটারিস্ট উপস্থিত ছিল। দার্জিলিংয়ে এই ফুটবল উন্মাদনার সাক্ষী পর্যটকরাও। বর্ধমান থেকে আসা পর্যটক মধুরিমা ভট্টাচার্য জানান, দার্জিলিংয়ে বিশ্বকাপের উন্মাদনা অন্যরকম। তবে এবার আর্জেন্টিনা জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top