News Flash

  • Home
  • দিনের খবর
  • বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়িতে সাংসদ শতাব্দী রায়
Image

বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়িতে সাংসদ শতাব্দী রায়

বগটুই, ১৮ ডিসেম্বর (হি.স.): বীরভূমের বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইকে দুষলেন সাংসদ শতাব্দী রায়। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত লালন শেখের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার কথা বলেন শতাব্দী রায়। এদিন বীরভূমের বগটুই গ্রামে লালন শেখের পুর্বপাড়ার বাড়িতে যান তিনি। সাংসদ এসে খোঁজ খবর নেওয়ায় আশ্বস্ত হন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। লালন শেখের স্ত্রী সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দেন সাংসদের কাছে।

শতাব্দী রায় সাংবাদিকদের বলেন, আমার পক্ষ থেকে যা করার আমি করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব। এখানে শুনলাম সিবিআই কীভাবে অত্যাচার করেছে। কী করে এক মহিলাকে মারধর করতে পারে সিবিআই? প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে লালন তৃণমূলের। লালনের মৃত্যুর জন্য যে নামগুলো বলছে লালনের স্ত্রী সেগুলি ওঁর স্বামী ওকে জানিয়েছিল।
এদিন সাংসদকে সংবাদমাধ্যমের সামনেই রেশমা বিবি বলেন, আমার স্বামী বলে গিয়েছে সিবিআইয়ের চার জনের নাম। সিবিআইয়ের উপর থেকে ফোন করে বলত, বড় কারও নাম করো। স্বামী বলেছিল রাতে অত্যাচার করছে। জোর করে বলা হচ্ছে, মাথার নাম করো। সিবিআই বলেছে, তোর স্বামীকে শেষ দেখেনে। আমার ছেলে কলেজে পড়ে। তাকেও জড়িত করে দিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top