News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ক্রিকেট :  সুজনের শতকে জয়ী আমজাদনগর
Image

বিলোনিয়ায় ক্রিকেট :  সুজনের শতকে জয়ী আমজাদনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। ঝড়ো শতরান। সুজন মিঁয়ার। সুজনের শতরানের কঁাধি ভর দিয়ে বড় ব্যবধানে জয় পেলো আমজাদনগর স্কুল। এছাড়া জয় পেলো বিলোনিয়া সরকারি ইংরেজি দ্বাদশ শ্রেণী স্কুল। মহগকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আমজাদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমজাদনগর স্কুল ২০৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে আর্যকলোনি স্কুলকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আমজাদনগর স্কুল ২৩৭ রান করে নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে। দলের পক্ষে সুজন মিঁয়া ৮৫ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২, আকাশ হুসেন ৩৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২,জয়দেব মজুমদার ৬৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং সার্জাদ হুসেন ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। জবাবে খেলতে নেমে আর্যকলোনি স্কুল মাত্র ২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রুদ্র সাহা ১০ রান করে। দিনের অপর ম্যাচে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৮ রানে পরাজিত করে বড়পাথারি ব্লাডমাউথ ক্লাবকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৭১ রান করে। দলের পক্ষে সন্দীপন চক্রবর্তী ২৩ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ব্লাডমাউথ ক্লাবের পক্ষে শুভ্রদীপ মজুমদার ৬ উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ ক্লাবের ইনিংস গুটিয়ে যায় ৬৩ রানে। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের সন্দীপন চক্রবর্তী (‌৪/‌১১) সফল বোলার।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top