News Flash

  • Home
  • দিনের খবর
  • বকেয়ার বিভ্রান্তি কাটাতে কমিটি তৈরির বিবেচনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

বকেয়ার বিভ্রান্তি কাটাতে কমিটি তৈরির বিবেচনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিপর্যয় মোকাবিলার জন্য একটি কমিটি কেন্দ্র তৈরি করবে। একশো দিনের কাজের টাকা থেকে আমফানের ত্রাণ নানা বিষযেই শনিবার পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরব হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কথা শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কমিটি তৈরির কথা বিবেচনার আশ্বাস দেন।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। জবাবে অমিত শাহ বলেন, “আপনাদের নিয়ম-কানুনে কিছু সমস্যা ছিল। তার জন্যই আপনাদের অসুবিধা হচ্ছে।” মুখ্যসচিব তখন জানান, “আমরা সব পাঠিয়ে দিয়েছি।” মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, “বিষয়টা অনুগ্রহ করে আপনারা দেখুন।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে তরফে যেসব চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিগুলি তুলে দেন।আমফানের সময় কেন কেন্দ্র রাজ্যকে টাকা দিল না সে প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিপর্যয় নিয়ে একটি কমিটি তৈরি করার। স্বরাষ্ট্র মন্ত্রী সেই দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top