News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিদিন তৈরি হচ্ছে ৭-৮ লক্ষ আয়ুষ্মান কার্ড : মান্ডভিয়া
Image

প্রতিদিন তৈরি হচ্ছে ৭-৮ লক্ষ আয়ুষ্মান কার্ড : মান্ডভিয়া

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): দেশে প্রতিদিন সাত থেকে আট লাখ আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং প্রতিটি দরিদ্র মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে শুক্রবার লোকসভায় দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ লাল মান্ডাভিয়া।এদিন তিনি লোকসভায় একটি সম্পূরক প্রশ্নে বলেন, দেশে প্রতিদিন লক্ষ লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং যারা এই কার্ডগুলি পাননি তাদের কাছে শীঘ্রই এই কার্ডগুলি উপলব্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ২০১১ সালে তৈরি তালিকা অনুযায়ী আয়ুষ্মান কার্ড তৈরির কথা থাকলেও মাত্র ২৫ শতাংশ সঠিক লোক পাওয়া গেছে, যে কারণে কার্ড তৈরিতে সমস্যা হচ্ছে।

তিনি গুজরাটের উদাহরণ দিয়ে বলেন, রাজ্যে ৫০ লক্ষ লোকের তালিকা পাওয়া গেছে কিন্তু যখন সমীক্ষা করা হয়েছিল তখন মাত্র ১০ লক্ষ লোক পাওয়া গিয়েছিল। এই ধরনের সমস্যা সারা দেশে আসছে এবং এটি সমাধান করা হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই কার্ডের মাধ্যমে দরিদ্রদের অ্যাপোলোর মতো বড় হাসপাতালে চিকিত্সা করা হচ্ছে এবং এই সবই সম্ভব হয়েছে আয়ুষ্মান কার্ডের কারণে। সারা দেশে ২২ হাজারটি হাসপাতালকে আয়ুষ্মান কার্ড ব্যবহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিকে সুন্দরভাবে অর্থ প্রদান করা হচ্ছে এবং এ বিষয়ে যে অভিযোগ আসবে তার সমাধান করা হবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top