News Flash

  • Home
  • দেশ
  • মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নয়, জানিয়ে দিলেন নীতীশ
Image

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নয়, জানিয়ে দিলেন নীতীশ

পটনা, ১৫ ডিসেম্বর (হি.স.): বিষমদে মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ নয়। বৃহস্পতিবার স্পষ্ট করে একথা জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি বলেন, রাজ্যে মদ নিষিদ্ধ এটা সকলেই জানেন। তা সত্ত্বেও এগুলো চলে কী করে, মানুষকে আরও সচেতন হতে হবে। প্রসঙ্গত, বিহারের সারন জেলায় বিষমদে এ পর্যন্ত প্রায় ৩৩ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। যা নিয়ে বিধানসভার ঘরে-বাইরে বিজেপি গরম কড়াইয়ে সেঁকছে জেডিইউ-আরজেডি জোট সরকারকে।

এনিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যারা মদ পান করবেন, তারা তো মারা যাবেন।’ তিনি বলেন, যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি দুঃখ থাকলেও ভাটিখানায় যাওয়া থেকে মানুষকে বিরত থাকতে হবে। আমরা ২০১৬ সাল থেকে মদের কুফল নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি।
নীতীশ আগের সরকারের সমালোচনা করে বলেন, বিহারে যখন মদ নিষিদ্ধ ছিল না, তখন এখানে বহু লোকের মৃত্যু হয়েছে। এখনও অন্যান্য রাজ্যে অনেকের মৃত্যু হচ্ছে বিষমদ পানে। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, গুজরাতে মদ নিষিদ্ধ হলেও সেখানে এবং পঞ্জাবে বিষমদে বলি হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top