News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত-চিন সংঘর্ষে দুই দেশকে আলোচনায় বসার পরামর্শ আমেরিকার
Image

ভারত-চিন সংঘর্ষে দুই দেশকে আলোচনায় বসার পরামর্শ আমেরিকার

ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর (হি. স.) : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশকে আলোচনায় বসার পরামর্শ আমেরিকার । গত ৯ ডিসেম্বর (শুক্রবার) অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিন সেনা সংঘর্ষ হওয়ার পর দুই দেশই যেভাবে পিছিয়ে এসেছে, তার প্রশংসা করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারন জাঁ-পিয়ের জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে এবং উভয় পক্ষকেই বিতর্কিত সীমানা প্রসঙ্গে আলোচনার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চ্যানেলগুলি ব্যবহারের উৎসাহিত করছে।

আন্তর্জাতিক সীমান্তে ভারত-চিন সংঘর্ষ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ স্পষ্ট করে দিতে ক্যারিন জাঁ-পিয়েরের বক্তব্য, “আমরা আনন্দিত যে উভয় পক্ষই সংঘর্ষের পর দ্রুত সরে এসেছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতির উপর নজর রেখে চলেছি এবং ভারত ও চিনকে উৎসাহিত করছি বিদ্যমান চ্যানেলগুলি আলোচনার উদ্দেশ্যে ব্যবহারের জন্য উৎসাহ দিচ্ছি।”

শুক্রবার ভারত-চিন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চিনকে যোগ্য জবাব দিয়েছেন। আহতদের সংখ্যায় ভারতীয় সেনাবিহিনীর তুলনায় চিনা সেনার সংখ্যাই বেশি। প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অরুণাচলের তাওয়াং সেক্টরে ইয়্যাংৎসে অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনাবাহিনীকে ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে আটকে দিয়েছেন। মঙ্গলবার তিনি সংসদে এবিষয়ে বলেন, “আমি কক্ষকে আশ্বস্ত করতে চাই, কোনও ভারতীয় সেনা প্রাণ হারাননি অথবা গুরুতর আহত হননি। আমি কক্ষকে এই আশ্বাসও দিতে চাই যে আমাদের সেনাবাহিনী দেশের ক্ষেত্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারেন। আমাদের সেনা সীমালঙ্ঘন রুখে দিতে প্রস্তুত রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস কক্ষ আমাকে সমর্থন করবে।”

উল্লেখ্য, চিনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মিগত শুক্রবার যখন প্রকৃত সীমারেখায় স্থিতাবস্থা লঙ্ঘন করার চেষ্টা করে, তখন ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর তিনটি ইউনিটের জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস, জাট রেজিমেন্ট এবং শিখ লাইট ইনফ্যান্ট্রি তা প্রতিহত করে। লাঠি ও অন্যান্য হাতিয়ার নিয়ে চিনা সেনারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য এগিয়ে এসেছিল। ভারতীয় সেনারাও সেসময় প্রস্তুত ছিল যোগ্য জবাব দেওয়ার জন্য। খবরে প্রকাশ, চিন জানত যে ভারতীয় সেনারা সে সময় সেখানে উপস্থিত রয়েছে, তবুও তারা স্থিতাবস্থা নষ্টের চেষ্টা করে সেদিন। চিনা সেনাবাহিনী প্রতি বছরই ওই অঞ্চলে প্রবেশ করে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে। তাদের দাবি ওই অঞ্চল তাদের, কিন্তু ভারতও কোনওভাবেই নিজের ভূখণ্ডের একচুল জমি ছাড়তে রাজি নয়।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top