News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যার শরীরে মিলল জিকা ভাইরাস, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা
Image

কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যার শরীরে মিলল জিকা ভাইরাস, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা

বেঙ্গালুরু, ১৩ ডিসেম্বর (হি.স.): করোনা সংক্রমণের হার একটু একটু করে তলানিতে পৌঁছেছে। জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিন্তু তার মধ্যেই কর্ণাটককে চিন্তায় ফেলেছে জিকা ভাইরাস। কর্ণাটকে ৫ বছরের একটি শিশুকন্যার শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাসের সংক্রমণ। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, কর্ণাটকের রাইচুরের ৫ বছরের একটি শিশুকন্যার শরীরে মিলেছে জিকা ভাইরাস। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যে এই প্রথম জিকা ভাইরাসের হদিস মিলেছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সরকারের। এই ভাইরাসকে রুখতে প্রস্তুত রয়েছে আমাদের সরকার।

মূলত ইডিস মশার মাধ্যমে এই জিকা ভাইরাস সংক্রমিত হয়। এই ইডিস মশাই চিকুনগুনিয়া, ডেঙ্গি বা পীতজ্বরের মতো সংক্রমণের জন্যও দায়ী। তবে সব সময় যে এই ভাইরাসের সংক্রমণের জন্য এই মশার কামড়ই দায়ী, তাও নয়। গর্ভবতী মহিলার থেকে তাঁর গর্ভে থাকা সন্তান এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। জিকা ভাইরাসের সংক্রমণে তেমন মারাত্মক উপসর্গ কিছু হয় না। জ্বর, মাথাব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top