News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ৩,৮৫৭ জন, মশাবাহিত রোগে মৃত্যু শুন্যই রাজধানীতে
Image

দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ৩,৮৫৭ জন, মশাবাহিত রোগে মৃত্যু শুন্যই রাজধানীতে

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কমেছে, তবে দাপট পুরোপুরি কমেনি। সংক্ৰমণ বাড়লেও দিল্লিতে মশাবাহিত এই রোগে চলতি বছর মৃত্যু হয়নি কারও। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা কমে ২৬২-তে পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ৩,৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা কমে ২৬২-তে পৌঁছেছে। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬২ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৬২।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩,৮৫৭ জন, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top