News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বাজা‌রিছড়ায় নাইটসুপার থেকে উদ্ধার বা‌র্মিজ সিগা‌রেট সহ অবৈধ সামগ্রী
Image

করিমগঞ্জের বাজা‌রিছড়ায় নাইটসুপার থেকে উদ্ধার বা‌র্মিজ সিগা‌রেট সহ অবৈধ সামগ্রী

বাজা‌রিছড়া (অসম), ১২ ডিসেম্বর (হি.স.) : পাচা‌রের পথে রায়ান ট্র্যাভলস নামের একটি নাইটসুপারে তালা‌শি চালিয়ে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলাধীন বাজারিছড়া থানার পু‌লিশ।

বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা জানান, রবিবার সন্ধ্যারাতে থানার সামনে নাকা চেকিং চলছিল। সে সময় গুয়াহাটিগামী রায়ান ট্র্যাভলসের একটি বাস নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাতে তল্লাশি চালান। তালাশিতে বা‌সের ডিকিতে বেশ ক‌য়েকটি বস্তা দে‌খে সেগুলো খুলে‌ ২০৮ প্যাকেট মিকো পাউডার, ১২০ বোতল ঠাণ্ডা পানীয়, ১৮ প্যাকেট বা‌র্মিজ বিস্কুট, ২৪০ প্যাকেট ক্লাসিক সিগারেট উদ্ধার করেন। বাজেয়াপ্ত সামগ্রীগু‌লোর আনুমানিক বাজার মূল্য কমপক্ষে দু-লক্ষ টাকা হবে বলে জানান ওসি। তবে অবৈধ সামগ্রীগুলির সঙ্গে জ‌ড়িত কাউকে পাওয়া যায়‌নি। তিনি জানান, সামগ্রীগুলোর কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি গাড়ির চালক।

এদিকে এক সূত্রের খবর, সামগ্রীগু‌লো রাঙামাটি থেকে মেঘাল‌য়ের লা‌ড্রিমবাই‌য়ে নি‌য়ে যাওয়ার জন্য গুয়াহাটিগা‌মী সুপার বা‌সে ইচাবিল চা বাগানের পুটিয়াখাল এলাকা থেকে কোনও এক ব্যক্তি তুলে দিয়েছিল। এগুলির মালিক এলাকার পুর‌নো বা‌র্মিজ সিগা‌রেট কারবা‌রি জ‌নৈক এবি না‌মের ব্যক্তি, দাবি সুূত্রের।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top