News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলস ও জার্নালিস্ট
Image

আসাম রাইফেলস ও জার্নালিস্ট

রিক্রিয়েশনের প্রীতি ক্রিকেট অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। লো স্কোরিং ম্যাচ। জেআরসি-র রোমাঞ্চকর জয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ সত্যিই উপভোগ্যকর। নিজস্ব পেশা থেকে বেরিয়ে বিনোদনমূলক প্রীতি ক্রিকেট ম্যাচে শামিল হয়ে নিজের বয়সটাকে কয়েক বছর পিছিয়ে নেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার রসদ খোঁজার পাশাপাশি নিয়মানুবর্তিতার আজ যে পাঠদান মিলেছে, আসাম রাইফেলসের জওয়ান থেকে শুরু করে উচ্চ আধিকারিকরা নিশ্চিতভাবে কুর্নিশ পাওয়ার যোগ্য। আজ, রবিবার আসাম রাইফেলস ময়দানে আসাম রাইফেলস এলিট-১৮ সঙ্গে রাজ্য প্রশাসনের জেলা সমাহর্তা, সচিববৃন্দের সম্মিলিত রিক্রিয়েশন ক্রিকেট টিমের সঙ্গে জেআরসি-র এমনই এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে জেআরসি এক উইকেটে জয় পেয়েছে ঠিকই, তবে তা সীমিত ওভার ফুরিয়ে যাওয়ার এক ওভার বাকি থাকতে। একসময়ের আসাম রাইফেলস গ্রাউন্ড তথা রাজ্য ক্রিকেটের মক্কা আজ কিন্তু যথেষ্ট আন-ইভেন এবং ক্রিকেটীয় ভাষায় অক্রিকেটীয় মাঠ। যে কারণে রাজ্য প্রশাসনের সচিব অভিষেক চন্দ্র, অভিষেক সি এবং জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন সমৃদ্ধ আসাম রাইফেলসের ব্যালান্সড টিম সীমিত ১৬ ওভারের এক ওভার বাকি থাকতেই সব কটি উইকেট হারিয়ে সাকূল্যে ৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাটে বলে সাক্ষাতের তেমন কোনো ঘাটতি না থাকলেও পুরো ইনিংসে একটিও চারের খোঁজ মেলেনি। দলের শেষ রক্ষা না হলেও সর্বাধিক স্কোরার অভিষেক সিং (১৬ রান) ম্যাচে সেরা ব্যাটসম্যানের সুদৃশ্য ট্রফি জিতে নিয়েছেন। জেআরসি-র অধিনায়ক অভিষেক দে কৃপন বোলিংয়ের পাশাপাশি চারটি উইকেট তুলে নিয়ে সেরা বোলারের ট্রফি জিতেছেন। জেআরসি ১৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছেছে। আসাম রাইফেলস-এর পক্ষে সোহন, সঞ্জয় এবং ডিএম দেবপ্রিয় বর্ধন প্রত্যেকেই ৯ করে রান করেছেন। জেআরসি-র দিব্যেন্দু দে ১১ রানে তিনটি এবং জাকির হোসেন ও অনির্বাণ দেব একটি করে উইকেট তুলে নিয়েছেন। জেআরসি-র ওপেনার মেঘধন দেবের ১৪ রান এবং বাপন দাসের ১৩ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। আসাম রাইফেলসের প্রশান্ত চারটি এবং কমলেশ তিনটি উইকেটের দখল নিলেও অন্তিম উইকেটের জুটিতে জেআরসি-র অভিষেক দে ও জাকির হোসেন উইকেট আঁকড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা ও সবুজ খান। খেলা শেষে মাঠেই এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক বর্গ বিশেষ করে টিম ক্যাপ্টেন আইএএস অভিষেক চন্দ্র, অভিষেক সিং, ডিএম দেবপ্রিয় বর্ধন, আসাম রাইফেলস এলিট-১৮ কর্নেল আকাশ, জেআরসি-র প্রেসিডেন্ট তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেআরসি-র অন্যান্য খেলোয়াড় সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ দেবনাথ, অভিষেক দেববর্মা, মিল্টন ধর, বিপ্লব বিশ্বাসের সম্মিলিত প্রয়াসে টিম আজ রোমাঞ্চকর জয় পেয়েছে। এর প্রেক্ষাপটে জেআরসি-র সচিব তথা অধিনায়ক অভিষেক দে উদ্যোক্তাদের পাশাপাশি টিম মেম্বারের প্রত্যেককে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বন্ধুত্বপূর্ণ বাতাবরণ তৈরির নিরিখে এ ধরনের ম্যাচ আগামী দিনেও হবে বলে দু’দলের অভিপ্রায় পরিস্ফুট হয়েছে।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top