News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর কে পুর বিপধানসভা কেন্দ্রে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত
Image

আর কে পুর বিপধানসভা কেন্দ্রে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ আর কে পুর বিধানসভা কেন্দ্রে একের পর এক যোগদান সভা করে বিরোধীদের নাবিশ্বাস তুলেছেন  মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ রবিবারও আর কে পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর শক্তি কেন্দ্রে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে ৪৫ পরিবারের ১২৭জন ভোটার বিজেপি দলে যোগদান করেন৷
হাতে গোনা আর কয়েক মাস৷ তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে৷  আর নির্বাচনের আগে প্রত্যেকদিন আর কে পুর বিধানসভা কেন্দ্রের কোথাও না কোথাও বিরোধী দল ছেড়ে বিশাল সংখ্যক ভোটাররা বিজেপি দলে যোগদান করছেন৷ এতে করে বিরোধী দল গুলির সংগঠন অনেকটি কমজোর হয়ে যাচ্ছে৷ রবিবারও ট্টদ্ধ পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর শক্তি কেন্দ্রে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে ৪৫ পরিবারের ১২৭জন ভোটার বিজেপি দলে যোগদান করেন৷ এই দিন এই যোগদান সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব৷ মন্ত্রী বলেন রাজ্যের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজে খুশি হয়ে সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য দল ত্যাগ করে এই ভোটাররা যোগদান করছেন৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top