News Flash

Image

কাছাড়ের ধলাইয়ে আলকাতরা বোঝাই লরিতে অগ্নিকাণ্ড

ধলাই (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত ধলাইয়ে আলকাতরা বোঝাই এক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আজ শনিবার ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে হঠাৎ দাউদাউ করে লরিটি জ্বলতে দেখেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটে ধলাই পানিভরা এলাকায়। সড়ক নির্মাণে ব্যবহৃত আলকাতরার ড্রাম বোঝাই লরিতে দিনদুপুরে কীভাবে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। লরিতে আগুন ধরার খবর পেয়ে ধলাই থেকে ইঞ্জিন নিয়ে পৌঁছে অগ্নিনির্বাপক বাহিনী। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু যাবতীয় চেষ্টার আগেই লরিটি পুড়ে যায়। আলকাতরার দরুন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক কোনও গোলযোগ থেকে এই ঘটনা সংঘটিত হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের খবর নেই।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top