News Flash

Image

করিমগঞ্জে শুরু বরাকবঙ্গের লোকসঙ্গীত কর্মশালা

করিমগঞ্জ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সংস্কৃতি উপসমিতির উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা সমিতির ব্যবস্থাপনায় আজ করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে শুরু হল দু-‘দিনের বাংলা লোকসঙ্গীত কর্মশালা৷ যোগদান করছেন জেলার বিভিন্ন অঞ্চলের স্কুল এবং সাংস্কৃতিক সংস্থার মোট ৬২ জন ছাত্রছাত্রী৷

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগদান করতে এসেছেন কলকাতার বিখ্যাত সুরমা দোহারের অন্যতম শিল্পী করিমগঞ্জের সন্তান বাবলু দাস৷ তিনি এই দু-দিন কর্মশালার কারিগরি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন৷ সঙ্গে থাকবেন রণধীর রায়, শিল্পী ভট্টাচার্য, অরূপরতন দাস সহ অন্যান্য স্থানীয় শিল্পীরা৷

এদিন সকাল ১০:৩০টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন আমন্ত্রিত শিল্পী বাবলু দাস৷ এ উপলক্ষে করিমগঞ্জ জেলা সমিতির সভাপতি বিনোদলাল চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্মেলনের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত৷ প্রারম্ভিক স্বাগত ভাষণে কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচী রায় সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে সম্মেলনের নিরবচ্ছিন্ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে বলেন, এক উদার সামাজিক বহুত্বের ভাবধারার বেদীমূলে দাঁড়িয়ে বরারবঙ্গ বিগত সাড়ে চার দশক ধরে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে সংকোচনের শিকার হতে হচ্ছে৷ তবুও সম্মেলন নিজেদের প্রয়াস জারি রাখতে পারছে কারণ, সম্মেলনের প্রতি উপত্যকাবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে৷ যোগদানকারী ছাত্রছাত্রীরা এই কর্মশালার মাধ্যমে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি৷
আমন্ত্রিত শিল্পী বাবলু দাস নিজের জন্মভূমির ডাকে এই কর্মশালায় উপস্থিত হয়েছেন বলে মন্তব্য করে বলেন, এখানে প্রতিভার খামতি নেই, বৃহত্তর পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আত্মপ্রত্যয়, অধ্যবসায় এবং সাহস৷ তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বরারবঙ্গকে ধন্যবাদ জানান৷

সভাপতি বিনোদলাল চক্রবর্তী আমাদের উপত্যকার সমৃদ্ধ লোকসংস্কৃতির ভাণ্ডের কথা উল্লেখ করে কর্মশালাটি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন৷ সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সহ-সভাপতি সুবীর রায়চৌধুরী, কর্মশালার আহ্বায়ক রণধীর রায়, জেলা সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, নীলজকান্তি দাস, সত্যজিৎ দাস, ড. অরূপ দাস, অরূপরতন দাস, নির্মল কুমার সরকার, ড. শান্তনু দত্ত, মৃন্ময় রায় প্রমুখ৷
কর্মশালার শেষদিন, রবিবার সন্ধ্যা ৬-টায় সমাপনী অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এতে সুরমা-দোহারখ্যাত আমন্ত্রিত শিল্পী বাবলু দাস সহ স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করবেন৷ রবিবার সন্ধ্যার অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক বঙ্গের করিমগঞ্জ জেলা সমিতির সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য৷

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top