News Flash

  • Home
  • বিদেশ
  • অগ্নিগর্ভ ঢাকা, দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার একাধিক নেতা
Image

অগ্নিগর্ভ ঢাকা, দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার একাধিক নেতা

ঢাকা, ১০ ডিসেম্বর (হি. স.) : দীর্ঘকাল বাদে শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এটিকে ঘিরে শনিবার সকালে অশান্ত হল বাংলাদেশের রাজধানী ঢাকা। পল্টন-সহ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিএনপি সমর্থক এবং পুলিশের সংঘর্ষ চলছে।

আগামী বছর বাংলাদেশে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। সে দিকে নজর রেখে বৃহস্পতিবার থেকেই রাজধানী শহরের বিভিন্ন এলাকায় জমায়েত শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের কর্মী-সমর্থকদের। আর সেই সঙ্গে শুরু হয় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ। তাতে এক বিএনপি কর্মীর মৃত্যুও হয়। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে পুলিশ-প্রশাসন। অন্য দিকে, বিরোধী শিবিরের অভিযোগ শান্তিপূর্ণ জমায়েতে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, রবার বুলেট চালিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সমাবেশের অনুমতি দিতে দেরি করেছে বলেও অভিযোগ। অশান্তির মধ্যেই শনিবার সকাল ১০টা নাগাদ ঢাকার গোলাপবাগে শুরু হয় মহাসমাবেশ।

প্রধান বিরোধী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলির ‘মহাসমাবেশ’ এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন দলের শ’পাঁচেক নেতা-কর্মী। বিএনপির সদর দফতরের সামনে জমায়েতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও উঠেছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় সংসদীয় নির্বাচনের দাবিতে আয়োজিত ওই ‘মহাসমাবেশ’।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top