News Flash

Image

আইওএ-র প্রেসিডেন্ট হচ্ছেন পিটি উষা

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : ভারতীয় অ্যাথলিট নতুন ‘উষার’ অপেক্ষায়। ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার সভাপতি হতে চলেছেন দেশের কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা। সর্বসম্মতিক্রমেই এই পদে আসতে চলেছেন তিনি। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি হিসেবে নজির গড়ার সামনে পিটি উষা। ৫৮ বছরের এই অ্যাথলিট ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল মুখ। এশিয়ান গেমসে একাধিক সোনার পদক জিতেছেন। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। শনিবার ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন। যদিও কিংবদন্তি পিটি উষার বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর এই নির্বাচন প্রক্রিয়ার পর্যবেক্ষক।

দেশের হয়ে প্রচুর পদক জিতেছেন ভারতের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। তাঁকে দেখে প্রেরণা পেয়েছে নতুন প্রজন্ম। ভারতীয় অ্যাথলেটিক্সে এখনও তিনি অনুপ্রেরণা। ভারতীয় অলিম্পিক সংস্থার দায়িত্ব নিয়ে এ বার প্রশাসক হিসেবে অ্যাথলেটিক্সের উন্নতিই লক্ষ্য উষার। প্রথম মহিলা সভাপতি হিসেবে তাঁর নজির গড়া শুধু সময়ের অপেক্ষা। সর্বভারতীয় ফুটবল সংস্থার মত পরিস্থিতিতে পড়েছিল অলিম্পিক সংস্থাও। আন্তজার্তিক অলিম্পিক সংস্থার তরফে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছিল, দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি না গড়া হলে নির্বাসিত করা হবে ভারতীয় অলিম্পিক সংস্থাকে। গত বছর ডিসেম্বের নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়নি। সে কারণেই নির্বাসনের পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সমাধান হতে চলেছে।

সভাপতি ছাড়াও বেছে নেওয়া হবে যুগ্মসচিব (মহিলা) এবং এক্সিকিউটিভ কমিটিতে চার জন সাধারণ সদস্য। ইলেক্টোরাল কলেজের ৭৭ জন ভোট দেবেন। ব্যাডমিন্টন সংস্থার অলকানন্দা অশোক, নেটবল সংস্থার সুমন কৌশিকের মধ্যে কেউ একজন যুগ্মসচিবের (মহিলা) পদে বসতে পারেন। এক্সিকিউটিভ কাউন্সিলে আটজন দাবিদারের মধ্যে ৪ জনকে বেছে নেবেন ভোটাররা। নতুন এবং কঠিন একটা দায়িত্বের সামনে পিটি উষা। পায়োলি এক্সপ্রেস ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে বারবার গর্বিত করেছেন। বহু সম্মান তাঁর ঝুলিতে। এ বার প্রশাসনের কঠিন ট্র্যাকে তিনি। ভারতীয় অ্যাথলিট নতুন ‘উষার’ অপেক্ষায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top