News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরে ছোটদের ক্রিকেট শুরু কাল
Image

 অমরপুরে ছোটদের ক্রিকেট শুরু কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে দক্ষিণ অমরপুর টাউন স্কুল (ডি এ টি‌)‌ খেলবে চারু ভারতী শিক্ষা সদন স্কুলের বিরুদ্ধে। ১১ ডিসেম্বরে শুরু হবে টুর্নামেন্ট। চন্ডীবাড়ি স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল:‌ দক্ষিণ অমরপুর টাউন স্কুল, অমরপুর স্কুল, রাঙ্গামাটি স্কুল, দেবার্পিত ক্রিকেট আকাদেমি,ইংলিশ মিডিয়াম স্কুল এবং চারু ভারতী শিক্ষা সদন। লিগ ভিত্তিতে হবে আসর। লিগের সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। লিগের শেষ ম্যাচ হবে ২৫ ডিসেম্বর। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উজ্জ্বল দত্ত আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন। এদিকে আসরে ভালো ফলাফল করতে জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি দল। এদিকে মহকুমা ক্রিকেট সংস্থাও প্রস্তুত মরশুমের প্রথম আসরটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে শেষ তুলির টান। নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে চন্ডীবাড়ি মাঠকে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top