News Flash

  • Home
  • দিনের খবর
  • ফল ঘোষণার আগে হিমাচল প্রদেশে দলের ৩০ জন পদস্থ নেতাকে বহিষ্কার করল কংগ্রেস
Image

ফল ঘোষণার আগে হিমাচল প্রদেশে দলের ৩০ জন পদস্থ নেতাকে বহিষ্কার করল কংগ্রেস

সিমলা, ৭ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবারই রাজ্যের ৬৮ আসনের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। ঠিক তার আগের সন্ধ্যায় বুধবার হিমাচল প্রদেশে দলের ৩০ জন পদস্থ নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের সন্ধ্যায় এই বহিষ্কারের সিদ্ধান্তকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ি রাজ্যটির রাজনৈতিক মহলে।

জানা গেছে, হিমাচলের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং ওই ৩০ নেতাকে পরবর্তী ৬ বছরের জন্য বহিষ্কার করেছেন। দল বিরোধী কাজের শাস্তি হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিমাচল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের সন্ধ্যায় এই বহিষ্কারের সিদ্ধান্তকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ি রাজ্যটির রাজনৈতিক মহলে। বুথ ফেরত সমীক্ষার ফলাফলগুলি অনুযায়ী, হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। কোনও দলই সরকার গঠনের জন্য। প্রয়োজনীয় আসন নাও পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে ফের এই রাজ্যেও ‘ঘোড়া কেনাবেচা’ দেখা যেতে পারে।

‘দল বিরোধী কাজ’ বলতে ঠিক কী কাজের কথা বলা হয়েছে, তা স্পষ্ট করেনি প্রদেশ কংগ্রেস। তবে সূত্রের খবর, চোপাল ব্লক কংগ্রেস কমিটি সম্প্রতি এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। তার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন, ধীরেন্দ্র সিং চৌহান, সন্তোষ ডোগরা, কুলদীপ অকতা, অনীশ দিওয়ানের মতো হিমাচল কংগ্রেসের পরিচিত নেতারা।

Releated Posts

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫ গরু-চোর গ্রেফতার, এক অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মহিষ চুরির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন অভিযুক্ত…

ByByNews Desk Jul 5, 2026

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top