News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদলে ৬ দিনে ৫৪ জন
Image

ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদলে ৬ দিনে ৫৪ জন


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। দলবদলে প্রতিভাবান ও প্রথম সারির ক্রিকেটারদের সমাহার। ক্রিকেট ক্লাবগুলোও যথেষ্ট ব্যস্ত ঘর গোছানোর লক্ষ্যে। হার্ভে, ব্লাডমাউথ, ওপিসি, ইউনাইটেড বি এস টি, শতদল সংঘ চলমান, পোলস্টার এমনকি জয়নগর ক্রিকেট ক্লাবও আজ ময়দানে নেমেছে, নিজেদের ক্লাবের পক্ষে ক্রিকেটারদের সই করানোর জন্য। বিক্রম দেবনাথ জয়নগর ক্রিকেট ক্লাব ছেড়ে এবং সুরজ সরকার ও প্রসেনজিৎ পাল ইউনাইটেড বিএসটি ছেড়ে হার্ভের হয়ে খেলবেন বলে সই করেছে। ব্লাড মাউথ ছেড়ে সন্দীপ সরকার এবং সংহতি ছেড়ে অমরেশ দাস পোলস্টারের পক্ষে সই করেছেন। তেমনি হার্ভে ছেড়ে জয়নগর ক্রিকেট ক্লাবে এসেছেন সুরজিৎ দেববর্মা। স্ফুলিঙ্গ ক্লাব ছেড়ে স্বরাভ সাহানি এবং ইউনাইটেড বি এস টি ছেড়ে শুভ্রপ্রতিম ভট্টাচার্য ব্লাড মাউথের পক্ষে সই করেছেন। হার্ভে থেকে দুইজন সম্রাট সিংহ ও দীপায়ন দেববর্মা এবং ব্লাড মাউথ থেকে বিজয় রায় ও স্ফুলিঙ্গ থেকে জয়দীপ দেব এবার (২০২২-২৩) শতদল সংঘের হয়ে খেলবেন বলে সই করেছেন। মৌচাক ছেড়ে সুজিত দেবনাথ ইউনাইটেড বি এস টি’র পক্ষে সই করেছেন। জেসিসি ছেড়ে ওপিসি-তে এসেছেন হৃতায়ন দে। স্পর্শ দেববর্মা ও নবব্রত শীল গত বছর কসমোপলিটনের হয়ে খেলেছিল। তেমনি সুজয় বাউল খেলেছিল শতদল সংঘের হয়ে। তিনজনেই এ বছর আজ টোকেন তুলেছেন, কিন্তু কোন্ দলের হয়ে খেলবেন বলে এখনো টোকেন জমা করেননি বা সই দেননি। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ নিয়ে ছয় দিনে মোট ৫৪ জন ক্রিকেটার ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদলে শামিল হয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top