ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেলো জামজুরি কোচিং সেন্টার। ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত করলো কে বি আই সি সি ‘বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। কে বি আই মাঠে বুধবার শুরু হয় আসর। তাতে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জামজুরি কোচিং সেন্টার ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে সুবীর বৈদ্য ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, প্রসেনজিৎ চন্দ্র দে ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজদ্বীপ দাস ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। কে বি আইয়ের পক্ষে তন্ময় দাস (৪/২৩) এবং অ্যাঞ্জেল পাল (২/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে গঙ্গাজয় জায় (২/৭) এবং প্রণজিৎ দেবের (২/১) আটোসাটো বোলিংয়ে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় কে বি আই। দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে আন্তরদ্বীপ মজুমদার ১১ রান করে ৯৮ বল খেলে।

উদয়পুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট শুরু কেবিআই বি-কে হারালো জামজুরি
Tags:
Releated Posts
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…


















