News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেট অন্তরার সৌজন্যে ফের জয়ী রেক্স
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট অন্তরার সৌজন্যে ফের জয়ী রেক্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।জয়ের ধারা অব্যহত রাখলো রেক্স ক্লাব। পর পর দুই ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে রইলো রেক্স ক্লাব। বুধবার অন্তরা দাসের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় রেক্স ক্লাব। ১৩৯রানের বড় ব্যবধানে পরাজিত করে  উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের অন্তরা দাস প্রথমে ব্যাট হাতে ৯৩ রান করার পর বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রেক্স ক্লাব ৩৫.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। দলের পক্ষে ওপেনার অন্তরা দাস ৬৯ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ৯৩, প্রীয়াঙ্কা দাস ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০, এবং গঙ্গোত্রি ত্রিপুরা ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া (‌৪/‌৫৭) এবং অন্ত রাণী নোয়াতিয়া (‌৩/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে অন্তরা দাসের (‌৫/‌৫) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল।দল সর্বোচ্চ ২৩ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে একমাত্র রেশ্মি নোয়াতিয়া ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি।‌‌‌ রেক্স ক্লাবের পক্ষে অন্তরা দাস (‌৫/‌৫),বিজয়ী দাস (‌২/‌১০) এবং প্রীয়াঙ্কা দাস (‌২/‌১৭) সফল বোলার।‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top