News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগর মাতা মন্দির থেকে জিবি বাজার পর্যন্ত টিআরটিসির বাস পরিষেবার সূচনা
Image

কমলাসাগর মাতা মন্দির থেকে জিবি বাজার পর্যন্ত টিআরটিসির বাস পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷   কমলাসাগর মাতা মন্দির থেকে জিবি বাজার পর্যন্ত চালু হলো টিআরটিসি বাস পরিষেবা৷ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷  কমলা সাগরে  ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে যাত্রীবাহী বাস পরিষেবার  উদ্বোধন হল৷ বুধবার  দুপুর  বারোটা নাগাদ  কমলাসাগর মাতা মন্দির  এলাকায় রাজ্যের  পর্যটন দপ্তরের উদ্যোগে কমলা সাগর থেকে জিবি বাজার পর্যন্ত বাস পরিষেবার  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এই  উদ্বোধন অনুষ্ঠানের   সূচনা করেন  রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী   প্রণজিৎ সিংহ রায়৷ এছাড়া উপস্থিত ছিলেন  টিআরটিসর  চেয়ারম্যান  অভিজিৎ দেব, বিশালগড় ব্লক চেয়ারপার্সন  ছন্দা দেববর্মা সহ স্থানীয় সমাজসেবীরা৷  বর্তমানে  একটি টিআরটিসি বাস  পরিষেবা দেওয়া হচ্ছে কমলা সাগর থেকে জিবি বাজার পর্যন্ত৷ নির্ধারিত ভাড়া ৩০ টাকা করে৷ পরবর্তী সময়ে আরেকটি টিআরটিসি বাস পরিষেবা দেওয়া হবে বলে জানান দপ্তরের মন্ত্রী৷ আলোচনা করতে গিয়ে তিনি বলেন পর্যটনকে উন্নতি করতে গেলে প্রয়োজন দর্শনার্থীদের আসার জন্য রাস্তাঘাট  নির্মাণের৷ আগামী দিন কমলাসাগরে  যাওয়ার জন্য রাস্তা গুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি৷

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top